Main Menu

আখাউড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

[Web-Dorado_Zoom]

আখাউড়া উপজেলায় পানিতে ডুবে আয়েশা (৭) ও স্বাদ (৫) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়েশা ও স্বাদ দিঘীরজান গ্রামের আজাদ ভূঁইয়ার সন্তান। স্বজনরা জানায়, বেলা ১২টার দিকে সবার অগোচরে আশেয়া ও স্বাদ বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায়।

পরে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল ভূঁইয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares