Main Menu

আখাউড়ায় নৌকা পেলেন তাকজিল খলিফা কাজলও হাজি মন্তাজ মিয়া পেলেন ধানের শীষ

[Web-Dorado_Zoom]

Akhaura-Election-Candidate-Pic1449124019প্রতিনিধি : জেলার আখাউড়ায় আওয়ামী লীগ ও বিএনপি মেয়র পদে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা তাকজিল খলিফা কাজল এবং বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মন্তাজ মিয়া।

বৃহস্পতিবার দুপুরে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন জানান, নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের নেতা ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মন্তাজ মিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares