Main Menu

আখাউড়ায় ইয়াবাসহ নারী আটক

[Web-Dorado_Zoom]

আখাউড়ায় দেড়শো পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপ্না বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের মসজিদপাড়া থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল তাকে আটক করে। স্বপ্না উপজেলার নূরপুর গ্রামের ইয়ার হোসেনের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলা সদরের মসজিদপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় দেড়শো পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বাপ্না বেগমকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে আখাউড়া  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares