Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দিন — জেলা আওয়ামী লীগ

[Web-Dorado_Zoom]

%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জরুরী সভায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী এবং সাধারণ ও সংরক্ষিত আসনে জেলা আওয়ামী লীগের সর্বসম্মতিভাবে সমর্থিত সদস্যপদ প্রার্থীদের দলমত নির্বিশেষে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহবান জানানো হয়েছে। ১০ই ডিসেম্বর জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় এই আহবান জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি পৌর মেয়র নায়ার কবীর, সহ সভাপতি সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, তাজ মোঃ ইয়াছিন, মোহাম্মদ হেলাল উদ্দিন, এডঃ আবু জাহের, মজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহালম সরকার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আরমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তৃতায় মোকতাদির চৌধুরী এমপি বলেন, আমার লন্ডনে অবস্থানকালীন সময়ে অনেকে সদস্যপদে প্রার্থী হয়ে আমার নাম ব্যবহার করেছেন। আমি তাদেরকে নিজ নিজ প্রার্থী পদ প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে দৃঢ়ভাবে বলতে চাই যে, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামলীগ প্রার্থী ছাড়া আমাদের আর কোন প্রার্থী নেই।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares