Main Menu

আওয়ামীলীগের কেন্দ্রীয় সম্মেলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সময়ের সৃষ্টি করবে—আল মামুন সরকার

[Web-Dorado_Zoom]

awamileg-logo-300x214

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা আল মামুন সরকার বলেছেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বেশী বর্ণাঢ্য কলেবরে অনুষ্ঠিত হবে। এ সম্মেলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সময়ের সৃষ্টি করবে। আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তিনি মঙ্গলবার সকালে শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের এক বিশেষ সভায় এ কথা বলেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমদাদুল বারী,পৌর মেয়র মিসেস নায়ার কবীর,জেলা আওয়ামীলীগ সহসভাপতি হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খোকন,সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তানজিন আহমেদ,মুক্তিযুদ্ধ সম্পাদক আলী আকবর,শ্রম সম্পাদক শেখ মহসিন,অর্থ সম্পাদক মহসিন মিয়া,ধর্ম সম্পাদক হাফেজ জাকির হোসেন,কার্যকরী সদস্য রেহেনা বেগম রানী,জাহাঙ্গীর আলম,মো.শাহআলম,জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,জেলা যুবলীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,জেলা শ্রমিকলীগ সভাপতি কাউসার আহমেদ,স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ,যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুন,সাধারন সম্পাদক আলম তারা দুলি,জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares