Main Menu

আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রণি আর নেই

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি: আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, ব্রা‏হ্মণবাড়িযা-৪ কসবা-আখাউড়া নির্বাচনী আসনের সংসদ সদস্য আনিসুল হক এর ছোট ভাই আরিফুল হক রণি (৫০) আমেরিকার একটি হাসপাতালে দীর্ঘ দিন হ্রদ রোগের চিকিৎসারত অবস্থায় ১১মার্চ শনিবার সকাল ৫ঘটিকায় উক্ত হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—- রাজিউন)। তিনি স্ত্রী,দুই ছেলে,এক মেয়ে রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ,কসবা উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য বৃন্দ,কসবা পৌরসভার মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা যুবলীগ ও কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: মনির হেসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,পাক্ষিক অপরাধ পত্র,ডিটিভি ও কেটিভি পরিবার,কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা আহবায়ক কমিটি,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কসবা উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পানিয়ারূপ গ্রামবাসী। তারা সবাই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares