Main Menu

আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]

খ,ম, হারুনুর রশীদ ঢালী : কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির ছোট ভাই আরিফুল হক রনির ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিলাদসহ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনের পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি প্রমুখ ব্যক্তিবর্গরা অংশ গ্রহণ করেন।

এসময় কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজখারুল ইসলাম, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন,কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া রগু, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম, হারুনুর রশীদ ঢালী, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রগু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি শওকত আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার, কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান সাগর ও সাধারণ সম্পাদক সাইমন চৌধুরী সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মরহুম আরিফুল হক রনির আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আবদুল হান্নান।

আরিফুল হক রনি ২০১৭ সালের ১০ মার্চ শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্রের ডালাসের হাসপাতালে এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে চিরবিদায় নিয়েছেন। মরহুম আরিফুল হক রনির পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares