অসহায় মায়ের পাশে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার
[Web-Dorado_Zoom]
প্রেস বিজ্ঞপ্তি: আজ ১৮/১০/২০১৭খ্রিঃ রোজ বুধবার বেলা ২.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলার চন্দনসার (বাগান বাড়ি) গ্রামের চিন্তা মনি রবি দাস (৯০) নামের এক অসহায় মায়ের পাশে দাড়িয়েছেন জনাব মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আখাউড়া। চিন্তা মনি রবি দাস (৯০) এর তিন ছেলে। ছেলে আর ছেলের বউদের নির্যাতনে তার জীবন দিশেহারা হয়ে উঠেছে। গত ০২(দুই) দিন আগে তার ছেলে বড়ুয়া রবি দাসের বউ তাকে দরজার সামনে ফেলে রাখে,খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে যায় এবং তাদের সাথে কথা বলে অসহায় মাকে ঘরে তুলে দিয়ে আসেন এবং ৫০০০/-(পাঁচ হাজার টাকা) সাহায্য প্রদান করেন।
« সকলের সম্মিলিত প্রয়াসে কমিউনিটি পুলিশিং সমাবেশ সফল করুন —- পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) (Previous News)



















