Main Menu

৮০০ পিছ ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

[Web-Dorado_Zoom]

IMG_Saidul & Atikপ্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/মোঃ সোহাগ রানা সঙ্গীয় ফোর্সসহ ২৪/০৭/১৬ইং তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। সাইদুল ইসলাম প্রঃ সাইফুল (২৩) ২। আতিকুর রহমান আতিক (২৬) উভয় পিতা-মৃত দুধ মিয়া সাং-দক্ষিণ তারুয়া থানা-আশুগঞ্জ বর্তমানে পূর্বমেড্ডা তিতাসপাড়া থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ৮০০ (চারশত) পিছ ইয়াবা ট্যাবলেট-সহ অত্র থানাধীন পূর্বমেড্ডা তিতাসপাড়া মিনারা বেগম স্বামী-ফরিদ মিয়ার ৫ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ৪র্থ তলার ফ্ল্যাটের ভিতরে দক্ষিণ পাশের থেকে গ্রেফতার করেন।

উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares