Main Menu

৩৭ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি

[Web-Dorado_Zoom]

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। (বুধবার, ২ জুলাই) বিকেলে উপজেলার আউলিয়া বাজার এলাকার একটি গুদাম থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব পণ্য জব্দ করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ওড়না, হুডি, জ্যাকেট, গেঞ্জি, চাদর ও কিসমিস। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথ্য জানা গেছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল আউলিয়া বাজারের একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে। এসময় বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা ভারতীয় ২১৫ পিস শাড়ি, ১৩২ পিস থ্রি-পিস, পাঁচ পিস লেহেঙ্গা, ২৬৭ পিস ওড়না, ১৬ পিস হুডি, নয় পিস জ্যাকেট, ১৫ পিস চাদর, ৬৯ পিস গেঞ্জি এবং ১০০ কেজি কিসমিস জব্দ করা হয়।

তিনি জানান, জব্দকৃত পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। সীমান্ত দিয়ে যেন ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা সচেষ্ট আছেন বলেও জানান তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares