Main Menu

১৪৬ রানে বান্দরবানকে বিধ্বস্ত করে বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া

[Web-Dorado_Zoom]

বাংলাদেশ ক্রিকেটকে জেলা ও উপজেলা পর্যায় থেকে আরো শক্তিশালী করার উদ্যোগে বিসিবি চট্টগ্রাম বিভাগ থেকে প্রথমবারের মতো শুরু করেছে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ফোর্টিস কুমিল্লা ৩৪ রানে এবি ব্যাংক নোয়াখালীকে হারিয়ে দলে শুভসূচনা করেছে। দিনের অপর খেলায় কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া ১৪৬ রানে এশিয়া বান্দরবানকে হারায়।

ব্রাহ্মনবাড়িয়ার করা ১৮৭ রানের জবাবে বান্দরবান জেলার ইনিংস মাত্র ৪১ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা শামিম মিয়ার হাতে ৫ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন। সংক্ষিপ্ত স্কোর- ব্রাহ্মনবাড়িয়া: ১৮৭/৬/২০ (সুমন ৪৮, শামিম মিয়া ৩৯, রেহান ২৯, নিশাদ ১২, শরিফ উদয় ১৪*, মেহেদী হাসান ৩০*, অতি. ১৪, তাজুল ২/২৯, নাহিদ ২/২৩, তন্ময় দিপু ১/৩৪), বান্দরবান জেলা- ৪১/১০/১৪.৩ (সাইমন ১৬, মেহেদী হাসান ২/২, শরিফুল ২/৪, সাজিব ২/৭, শামিম মিয়া ২/২, খায়রুল ১/৭)।
এর আগে সকাল ৯টায় সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিসিবি’র তিন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খান, মনজুর আলম, গেম ডেভেলাপম্যান্ট কমিটির প্রধান হাবিবুল বাশার সুমন, ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আলী ইস্পাহানি, কন্টিনেন্টাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আহসান ইকবাল চৌধুরী আবির, ক্লিফটন গ্রুপের নির্বাহী পরিচালক সদরউদ্দিন চৌধরী, এবি ব্যাংকের আঞ্চলিক প্রধান মাহতাবুর রহমান ও এশিয়ান গ্রুপের ডিএমডি সাকিফ আহমেদ সালামসহ বিসিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশ নিচ্ছে। চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ও এবি ব্যাংক জেলা দলগুলোর পৃষ্ঠপোষকতা করছে। প্রতিযোগিতা উপলক্ষে ১১টি দলকে লটারির মাধ্যমে ৬টি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ দ্বিতীয় দিনে দুই ভেন্যুতে চারটি খেলা হবে। এরমধ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফর্টিস রাঙামাটি-ইস্পাহানি ফেনী জেলা (সকাল ৯টা থেকে), কন্টিনেন্টাল খাগড়াছড়ি-এশিয়ান চট্টগ্রাম জেলা (দুপুর দেড়টা থেকে), বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ইস্পাহানি লক্ষীপুর-ক্লিফটন কক্সবাজার জেলা (সকাল ৯টা) ও কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া-এবি ব্যাংক নোয়াখালী জেলা (দেড়টা) প্রতিদ্বন্দ্বিতা করবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares