Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল, হুইস্কি এবং গাঁজা উদ্ধার

[Web-Dorado_Zoom]

BGB17316১৭ মার্চ ২০১৬ তারিখ দিবাগত রাতে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৫০ বোতল ফেনসিডিল, হুইস্কি ১৪৪ বোতল এবং ৫৬ কেজি গাঁজাসহ একটি টাটা পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রাত আনুমানিক ১১ টায় হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার খিরাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এছাড়া কসবা উপজেলার চকবস্তা এলাকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানদের অভিযানে রাত ১ টার দিকে ১৪৪ বোতল হুইস্কি জব্দ করা হয় এবং একই উপজেলার নোওয়াগাঁও নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ কেজি গাঁজাসহ একটি টাটা পিকআপ আটক করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।প্রেস রিলিজ

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares