১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ২ কেজি গাঁজাসহ ৮০ বোতল হুইস্কি আটক
[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪:: অদ্য ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাতভর ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ২ কেজি গাঁজা এবং ৮০ বোতল হুইস্কি আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্তবর্তী এলাকায় আনুমানিক রাত ১২:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা ৮০ বোতল হুইস্কি আটক করা হয়েছে। এছাড়া আনুমানিক রাত ১২:১০ ঘটিকায় একই সীমান্ত ফাঁড়ীর অন্য একটি টহল দল ঐ এলাকা হতে ০২ কেজি গাঁজা উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« যে পাতা খেলে ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যায় (Previous News)



















