Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ৫০ বোতল হুইস্কি এবং ৪২ বোতল ইস্কফ আটক

[Web-Dorado_Zoom]

02-2-2016 (1)ডেস্ক ২৪:: অদ্য ০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ৫০ বোতল হুইস্কি এবং ৪২ বোতল ইস্কফ আটক করা হয়।

০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকায় হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করে ৪২ বোতল ইস্কফ আটক করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা।

অপরদিকে আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার নোয়াবাদি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় ৫০ বোতল হুইস্কি জব্দ করা হয়।

এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares