Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ৭২ বোতল হুইস্কি, ৫০ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিয়ার আটক

[Web-Dorado_Zoom]

18-1-2016ডেস্ক ২৪:: ১৮ জানুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ৭২ বোতল হুইস্কি, ৫০ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিয়ার আটক করা হয়।

১৮ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকায় আখাউড়া উপজেলার শিবনগর সীমান্ত এলাকায় হাবিলদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিয়ার আটক করা হয়েছে।

অপরদিকে কসবা উপজেলার পাথারিয়াদার সীমান্ত এলাকায় চন্ডিদ্বার বিওপি’র হাবিলদার মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আনুমানিক বিকাল ১৬:৩০ ঘটিকায় ৪৮ বোতল হুইস্কি আটক করা হয়।

এছাড়া বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিষ্ণুপুর বিওপি’র টহল দল কর্তৃক বিকাল ১৭:০০ ঘটিকায় ২৪ বোতল হুইস্কি জব্দ করেছে।

এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares