Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১৮১ বোতল হুইস্কি, ১২ কেজি গাঁজা আটক

[Web-Dorado_Zoom]

10-11-2015ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮১ বোতল হুইস্কি, ১২ কেজি গাঁজা আটক করা হয়।

অদ্য ১০ নভেম্বর ২০১৫ তারিখ সকাল ১০০০ ঘটিকায় কসবা উপজেলার মাদলা সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদলা বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ হাসিবুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮১ বোতল হুইস্কি আটক করা হয় এবং দুপুর ১২৩০ ঘটিকায় চন্ডিদার বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মজিুবুর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা আটক করা হয় ।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বিজিবির অভিযানে ১৮১ বোতল হুইস্কি, ১২ কেজি গাঁজা আটক সত্যতা নিশ্চিত করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares