Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

[Web-Dorado_Zoom]

bgb16916প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ এমদাদুল হক এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকায় বিকায় ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৬০ বোতল ফেনসিডিল ও ০৩ বোতল স্কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া সন্ধ্যা ৬টায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ তোফায়েল হোসেন এর নেতৃত্বে একই উপজেলার আজমপুর নামক স্থান হতে নিয়মিত অভিযানে ৫০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

অপরদিকে ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ী কর্তৃক সকাল ৯:২০ ঘটিকায় ঐ উপজেলার কুড়ি পাইকা এলাকা হতে ২৩ বোতল স্কফ সিরাপ উদ্ধা করে। আটককৃত মাদকের আনুমানিক মূল্য এক লক্ষ ঊননব্বই হাজার চারশত টাকা। তবে ঐ অভিযান গুলোতে কাউকে আটক করা সম্ভব হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares