Main Menu

হতদরিদ্র নারীদের বিতরণের সরকারি চাল মিললো আনন্দ বাজারে

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজারের দোকানের সামনে অভিযান চালিয়ে ৬০০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আনন্দবাজারের একটি দোকানের সামনে থেকে এসব চাল উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া জানান, প্রতিটি বস্তায় ৫০ কেজি ওজনের ১২টি মোট ৬০০ কেজি চাল ছিল। চাল গুলো হতদরিদ্র নারীদের বিতরণের ছিল। জব্দকৃত চাল সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares