Main Menu

সারা দেশের জন্য নবীনগর উপজেলা ছাত্রলীগ মডেল হতে হবে -সাংসদ এবাদুল করিম বুলবুল।

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:সারা দেশের জন্য নবীনগর উপজেলা ছাত্রলীগ মডেল হতে হবে। প্রত্যেকটা অবিভাবক যেন মনে করেন তাদের সন্তানও এই ছাত্রলীগের একজন কর্মি হোক। আজ শনিবার দুপুরে নবীনগর উজেলা পরিষদ অডিটরিয়ামে নবীনগর উপজেলা শাখা ছাত্রলীগের এর এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ এর সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।
নবীনগর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক মো. আবু সাঈদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ নেতা এড. শিব শংকর দাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. সুজিত কুমার দেব, জেলা আওয়ামীলীগ নেতা গোলাম শাহরিয়ার বাদল, আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার,আওয়ামীলীগ নেতা প্রণয় কুমার ভদ্র পিন্টু, আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান সোহেল, মো. নাছির উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের শতশত নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares