সরাইলে ৪ কেজি গাঁজাসহ ২ যুবক আটক
[Web-Dorado_Zoom]
সরাইল প্রতিনিধিঃঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড় থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী দলের ২ সদস্যেক আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ রাত ৮টায় বাজারের ব্যাগে করে ঢাকায় পাচার করার উদ্যেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের তল্লাশি করে। এ সময় তাদের ব্যাগ চার্জ করে অত্যাধুনিক ভাবে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করে। দুই পাচারকারী হল- বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলের ওতারিয়া পাড়ার জারু মোল্লার ছেলে আনোয়ার প্রকাশ আলমগীর (২১) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে আলম প্রকাশ দুলাল (২০)। বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারনা করা হচ্ছে এরা বিজয়নগর মাদক ব্যবসায়ি সিন্ডিেকেটর সক্রিয় সদস্য।
(Next News) নাসিরনগরে ধান বোঝাই ট্রাকচাপায় নিহত ১ আহত ৩ »



















