Main Menu

সরাইলে সিএনজি চোর আটক

[Web-Dorado_Zoom]

cngমোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে সিএনজি চালিত অটোরিকশা চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে ফয়েজ মিয়া (১৮) নামের এক চোর। শাহবাজপুর আমীন পাড়ার হোসেন মিয়ার ছেলে সে। গত রবিবার গভীর রাতে নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা পূর্ব পাড়ায় নুরু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ধরা পড়ার পর একাধিক চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে ফয়েজ। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুড্ডা গ্রামের নুরু মিয়ার ছেলে সবুজ মিয়া (১৮) অন্যান্য দিনের মত রবিবার রাতে শিকল বেঁধে তালা দিয়েছিল তার অটোরিকশাটি। গভীর রাতে তালা ভাঙ্গার বিকট শব্দে ঘুম ভাঙ্গে সবুজের।
সবুজ ৪ জন চোরকে দেখে মুঠোফোনে প্রতিবেশীদের বিষয়টি জানায়। কয়েক মিনিটের মধ্যে প্রতিবেশীরা সবুজের বাড়িতে চলে আসে। ৩ চোর পালিয়ে গেলেও ফয়েজকে আটক করে গনধোঁলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
গনধোঁলাইয়ের এক পর্যায়ে চোর ফয়েজ সিএনজি চুরি ও ছিনতাই করাই তার পেশা বলে জানায়। সেই সাথে একাধিক চালকের গলা কেটে সিএনজি ছিতাইয়ের কথাও স্বীকার করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares