Main Menu

সরাইলে বিএনপির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির পাল্টাপাল্টি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে শাহবাজপুরে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১২/১৩ বছর আগে মাসুদুল হাসানকে সভাপতি এবং আবদুস শুক্কুরকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্যের শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির কমিটি গঠন করা হয়। তিন/চার বছর আগে আবদুস শুক্কুর মারা যান। গত ৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রিয়াজ উদ্দিনকে আহবায়ক এবং আমান মিয়াকে সদস্য সচিব করে ১২ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন।
গতকাল শুক্রবার বিকেলে আইয়ূবুর রহমানের নেতৃত্বে শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে। তাঁরা রিয়াজ উদ্দিন ও আমান মিয়ার নেতৃত্বাধিন আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে তা প্রত্যাখান করে। পরে মাহমুদুল হাসানকে আহবায় এবং আইবুর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করে।
রিয়াজ উদ্দিন বলেন আমি ৩০-৩২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। উপজেলা বিএনপি আমাদেরকে উপযুক্ত মনে করেই দায়িত্ব দিয়েছে।
আমান মিয়া বলেন, যারা আমাদের বিরুদ্ধে সমাবেশ বা কমিটি ঘোষণা করছে তারা আ.লীগের লোক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বিএনপির দলীয় প্রতীকে নির্বাচন করেিেছ। তখন তাঁরা আ.লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান বলেন উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা এক মত হয়ে রিয়াজ উদ্দিনকে আহবায়ক এবং মুন্সি আমান মিয়াকে সদস্য সচিব করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares