Main Menu

সরাইলে পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত

[Web-Dorado_Zoom]

সরাইল প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রিয়াদ নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে । শুক্রবার রাত ৮ টার দিকে নোয়াগাঁও পশ্চিম পাড়া লাকী হাজারি বাড়ির লিটন মৃধার ছেলে মোঃ রিয়াদ মৃধা (১৫) কে ঘর থেকে ডেকে নিয়ে কয়েক জন যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার রিয়াদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত কিশোরের পিতা লিটন মৃধা জানায়, গতরাত ৮টার দিকে তার ছেলেকে সমুজ আলীর ছেলে মোঃ কালাগাজী, মজনু মিয়া, ফারুক মৃধার দুই ছেলে জাহাঙ্গীর মিয়া, কবির মিয়া এবং মজনু মিয়ার ছেলে ছাব্বির বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খবর আসে তার ছেলে কে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে তারা পালিয়ে যায়। পরে ছেলেকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তার চিকিৎসা চলছে। তিনি তার ছেলে কে যারা হত্যার প্রচেষ্টা চালায় তাদের সুষ্ঠু বিচার চায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরাইল থানায় মামলার প্রস্তুতি চলছিল। এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares