Main Menu

সরাইলে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাশকতার মামলায় মো: হুমায়ূন কবির (৪২) নামক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সরাইল অরুয়াইলের আঞ্চলিক সড়কের বি.আর.ডিসি সিএনজি ষ্টেশনের সামনে সরাইল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন।গ্রেফতারকৃত হুমায়ূন কবির চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জেলা পুলিশের মিডিয়া উইংসে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাইল থানার এসআই মোঃ রহমান খান পাঠান সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। গত ৩ সেপ্টেম্বরে দায়েরকৃত একটি হত্যা মামলার সন্দিগ্ধ আসামী তিনি, যার মামলা নং- ৪।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares