Main Menu

সরাইলে দুস্থ্য ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

[Web-Dorado_Zoom]

kombol
মোহাম্মদ মাসুদ, সরাইল:সরাইলে দেড় শতাধিক অসহায় দুস্থ্য ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে আই পি ডি সি ফাইনান্স লিমিটেডের পক্ষে সংগঠনের পরিচালক শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমডি এনামুল হক নিজ হাতে কম্বল গুলো বিতরণ করেন। ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র লোকজন এ কম্বল গ্রহন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন-শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য আবদুর রশিদ, মোঃ মিছির আলী, মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম ও সুনন্দা দাস। এ ছাড়া আরো অনেক গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। একই সংগঠনের পক্ষ থেকে বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দেড় শতাধিক করে কম্বল বিতরণের কথা জানিয়েছেন অতিরিক্ত সচিব।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares