Main Menu

সরাইলে জাতীয় শোক দিবস পালন

[Web-Dorado_Zoom]

ssd1মোহাম্মদ মাসুদ ,সরাইল থেকে : সরাইলে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোক র‌্যালীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ এবং সাবেক উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক র‌্যালীতে অংশ নেয় । স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদে আইন বিচার সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা সামনে উপস্থিত হয়ে সকলকে নিয়ে শোক র‌্যালী পালন করে ।

ssd
শোক র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,সরকারী বেসরকারী কর্মকর্তারা অংশ নেয়।পরে উপজেলা মিলনায়তনে ইউ এন ও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা আওয়ামীলীগের নেতা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর ,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম পরিচালনায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত কুইজ ,চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের কে পুরস্কার বিতরন করা হয়। । এদিকে পৃথক-পৃথকভাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামীলীগের ২ গ্রুপের মধ্যে কাঙ্গালী ভোজের ব্যাবস্থা করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares