Main Menu

সরাইলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু। পরিবারের অভিযোগ শ্বাসরোধ করে হত্যা

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত কাল রোববার রাতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু । রাত ১০ টার দিকে উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে।nilufa

পুলিশ ও এলাকাবাসী জানায়, সরাইল উপজেলার উচালিয়া পাড়া গ্রামের চান মিয়ার মেয়ে নিলুফা আক্তার (২০) এর সাথে চার মাস আগে একই উপজেলার শাহবাজপুর দিঘির পাড় এলাকার মৃত আহাদ আলীর ছেলে আহাম্মদ আলীর (২৪) সাথে বিয়ে হয়। বিয়ের দু‘মাস পর থেকে বিদেশ যাওয়ার কথাবলে দুই লাখ টাকা যৌতুকের জন্য নিলুফার উপর নির্যাতন শুরু করে তার শ্বশুর বাড়ির লোকজন। এরই জের ধরে রোববার সন্ধ্যায় নিলুফার শ্বশুর বাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

নিহতের উকিল মা জানান, সন্ধায় নিলুফার স্বামী আমাকে ফোন করে বলেন আপনার মেয়ে অসুস্থ , আপনারা দ্রুত আসেন। এরপর আমরা ওদের বাসায় গিয়ে দেখি নিলুফার লাশ মেঝেতে পড়ে আছে।

নিহতের বড় ভাই কাইযুম ও বোন রুবি জানান, তার স্বামী তাকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে রেখে পালিয়ে গেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares