Main Menu

সরাইলে গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী সহকারী শিক্ষক আহাম্মদ হুসেনের অবসরজনিত বিদায় ও গত পিইসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ২২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো.শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী প্রমুখ।


পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares