Main Menu

সরাইলে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

[Web-Dorado_Zoom]

shajমোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচীত চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন সহ ইউপি সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান অফিস সংলগ্ন মাঠে রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আকিজ উদ্দিন।

সাংবাদিক রিয়াসাদ আজিম জহিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সরাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সাবেক পরিদর্শক মোঃ হাবিব উদ্দিন ও ইউপি সদস্য মোঃ আলী রাজা। বক্তারা ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিষয়ক স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে দিক নির্দেশনা প্রদান করেন। পরে ইউপি চেয়ারম্যান ও ১২ জন সদস্যের হাতে সংবর্ধনার সম্মাননা স্বারক তুলে দেন স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনা আক্তার বেগমকেও দেয়া হয় শুভেচ্ছা স্বারক। এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তারা সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও মানবজমিনের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান বাবুলকে সম্মাননা স্বারক প্রদান করেন। এছাড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ও সাংবাদিক আকবর হোসেন চুন্নুসহ ৩জন স্বাস্থ্য সহকারী  ৩ জন পরিবার পরিকল্পনা সহকারী ৩ জন সি এইচ সিপি ও অব: পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিব উদ্দীন আম্মেদকে শুভেচ্ছা স্বারক প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, সকলে মিলে কাজ করলে দ্রুত জনগনের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া সম্ভব।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares