Main Menu

সরাইল যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী ও জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রার্থী মোকাররম আলী সোহেল এর পরিচালনায় সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভা অনুষ্টিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডঃসৈয়দ তানভীর হোসেন কাওছার, আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডঃ আব্দুর রাশেদ. মুক্তিযোদ্বা কমান্ডার ইসমত আলী, আব্দুল জব্বার চেয়ারম্যান, সাবেক কেন্দীয় আওয়ামীলীগ নেতা শেখ জাফর আহমেদ মোজাহিদ,হাজী মাফুজ আলী, হাজী ইকবাল হোসেন, সফিকুর রহমান, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা রাজ্জাক মৈশান। সেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন যুবলীগ নেতা চয়ন ঠাকুর, রুবেল মিয়া,আশরাফুল ইসলাম, শেখ কাশেম,প্রমুখ।

আলোচনা সভা বক্তারা ১৫ আগষ্টের স্মৃতি চারন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মাওলানা রয়িছ উদ্দিন দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে তাবারক বিতরন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares