Main Menu

সরাইল ড্রেজারে বালু উত্তোলনের সময় দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু উত্তোলনের সময় পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে দেলোয়ার হোসেন (২৫) ও আলী মনছুর (৩৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয় ও সঙ্গে থাকা আতিকুল ইসলাম নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১জুন) সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। গতরাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তাঁরাকান্দা উপজেলার শিমুলিয়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে ও একই গ্রামের আসাদ আলীর ছেলে আলী মনছুর।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ভৈরব থেকে দুজন ডুবুরি সদস্য এনে উদ্ধার কাজ শুরু করে। সকাল ১১টা দিকে পানি নিচে মাটি চাপা অবস্থা দুজন মরদেহ উদ্ধার করা হয়। এসময় সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম জানান, কালিকচ্ছ বিশুতারা গ্রামের হুমায়ূন কবির ও আজহার মিয়ার ড্রেজার মেশিনের দীর্ঘদিন ধরে কাজ করছি। এর ধারাবাহিকতায় গত মাস খানেক যাবত হাসান মিয়ার পুকুর খননের কাজ করে আসছিল। গতরাতে ১১টা দিকে কাজ করার সময় পাড় ভেঙে ৩ জন পানির নিচে চাপা পরে যায়, এক পর্যায়ে আমি জীবিত ফিরে আসলও আমার দুই ভাই নিখোঁজ হন।

সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমান ঘটনার সততা নিশ্চিত করে জানান, আজ সকালে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসার পরে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares