Main Menu

সরাইল জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ : সরাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার বিএনপির অস্থায়ী কার্যলয়ের সামনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেন লস্কর, সরাইল উপজেলার ১নং অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজাহারুল হক ও সাধারন সম্পাদক এনামুল হক এনাম, পাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুর রউফ, চুন্ট ইউনিয়ন বিএনপির সভাপতি এড. শামসুল আলম, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল রানা খাদিন, নোয়াগাও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতাউর রহমান বকুল, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন ও সাধারন সম্পাদক মানিক মিয়া, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দীকি সদস্য সচিব নুর আলম, ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় আলোচনা শেষে দোয়া করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares