Main Menu

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন ভিপি নূর, ঘোষণা করবেন ৬ আসনের প্রার্থী

[Web-Dorado_Zoom]

আগামী শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ। এতে গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ওই দিন বিকাল ৩টায় পৌর মুক্তমঞ্চের ওই সমাবেশ থেকে জেলার ৬টি আসনে দলের প্রার্থী ঘোষণা করা হবে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে গণসমাবেশের বিষয়ে এক সংবাদ সম্মেলনে জেলা গণঅধিকার পরিষদের নেতারা এসব কথা জানান।

নেতারা জানান, সমাবেশে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানে জন-গণনির্ভর আন্দোলনের রূপরেখা এবং দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। গণসমাবেশ সফলে তারা জেলাবাসীকে আহবান জানান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু।

আরও উপস্থিত ছিলেন- জেলা গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসেন জিহাদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares