Main Menu

শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে তিন শতাধিক ছিন্নমূল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে থাকা শারীরিক প্রতিবন্ধী, বৃদ্ধ ও অসহায় ছিন্নমূল শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এসব কম্বল বিতরণ করেন।

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। পরে তিনি প্ল্যাটফর্মে থাকা শারীরিক প্রতিবন্ধী, বৃদ্ধ ও অসহায় ছিন্নমূল শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দেন।

কম্বল বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares