শতভাগ স্বচ্ছতা রেখে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে — পৌর মেয়র নায়ার কবির
[Web-Dorado_Zoom]
বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুরাতন জেল রোডের সংস্কার কাজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত।
পরিদর্শনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, শতভাগ স্বচ্ছতা রেখে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। নির্মাণ কাজে কোন প্রকার ত্র“টি করা যাবে না। পৌর নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে এই সংস্কার কাজটি অত্যন্ত জরুরী। তাই নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।
« স্বেচ্ছাসেবক লীগ সরাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন (Previous News)
(Next News) লাইলাতুল্ কদর ’ এ কি কি ইবাদত করবেন? »



















