রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচন, ভোটযুদ্ধে ৭ পদে ৪৫ প্রার্থী
[Web-Dorado_Zoom]
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর)। নির্বাচনকে ঘিরে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিটের ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদসহ মোট সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ প্রার্থী।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন—মো. আসাদুজ্জামান শাহীন, এ.বি.এম. মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি পদে লড়ছেন পাঁচজন। তারা হলেন—কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মিজানুর রহমান ও মো. শাহ ওয়াসিম পারভেজ।
এ ছাড়া পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন। তারা হলেন—মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আল-আমিন, এ.এইচ.এম. শাহীন আহমেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সাহিদুল ইসলাম (অপু), শাহআলম পালোয়ান, কাজী সাখাওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আব্দুল্লাহ আল-মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়ের হোসেন, মো. কামরুল হক, মাহহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান খান, মো. অলিউর রহমান, মো. আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আব্দুল লতিফ লিটন, আবুল কাশেম, আবুল বাশার ও মো. আফজালুর রহমান রিপন।
নির্বাচনে ভোটার রয়েছেন মোট ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন। শহরের বিভিন্ন এলাকায় প্রার্থী ও সমর্থকদের তৎপরতায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি)।
প্রধান নির্বাচন কমিশনার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
« নাসিরনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ (Previous News)



















