Main Menu

মোকতাদির চৌধুরী এমপি’র সাথে জেলা ১৪ দল নেতাদের মতবিনিময়

[Web-Dorado_Zoom]

Untitled-1-415x260

সবধরণের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সাধারণ জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়

পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সাথে জেলা ১৪ দলের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

৩রা জুলাই রাতে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা জাসদের সভাপতি এড. আখতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, জেলা আওয়ামীলীগ নেতা চৌধুরী আফজাল হোসেন নিছার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, নাসির মিয়া, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রমূখ। সভায় গত শুক্রবার রাতে গুলশানে আর্টিজান রেস্তুরায় নজীরবিহীন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সভায় দেশের অগ্রযাত্রাকে অব্যাহত করতে দেশী-বিদেশী চক্রের অপচেষ্টা ও অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ মানুষকে হত্যাসহ সবধরণের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সাধারণ জনগণকে নিয়ে কেন্দ্রীয় ১৪ দলের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares