Main Menu

মজলিশপুর ইউপি যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

গত ২৭ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় মজলিশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক দানা মিয়ার পরিচালনায় মজলিশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডঃ শাহ আলম, সহ সভাপতি হাবিব আব্দুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহীন ভূইয়া শাহীন, আব্দুল কাইয়ুম, জামাল উদ্দিন, অলিওর রহমান, মোক্তার হোসেন, মজনু মিয়া, সালাম, মাহিন খন্দকার, সিরাজ খন্দকার, বাবুল মেম্বার।

উক্ত সভায় সকলের সর্বসম্মতিক্রমে মজলিশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মজলিশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহত নেওয়ায় মজলিশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মোঃ বাবুল আহমেদকে দায়িত্বভার অর্পন করা হয়। এছাড়াও মজলিশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটিতে মোঃ বাবুল মেম্বার, জামাল উদ্দিন, বশির আহমেদ, দুলাল ও মোছা মিয়াকে অর্ন্তভুক্ত করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares