Main Menu

ভোট কেন্দ্রে যাওয়ায় বাধা দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে- আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে অনেক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের বলেন আর ষড়যন্ত্র করবেন না। ভোট কেন্দ্রে যাওয়াতে বাধা দিলে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। আইনে সোপর্দ করে আইনী ভাবে ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়া হবে।

শনিবার ( ৩০ ডিসেম্বর) দুপুরে কসবায় নিজ নির্বাচনী এলাকা বিনাউটি ইউনিয়নের মজলিশ বাজারে গণসংযোগ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি জনগনকে বলেন, সারা বিশ্বের ক্যামেরা ফিট করে রাখছে আপনারা ভোট কেন্দ্রে যান কিনা। আপনারা নির্বাচনে অংশগ্রহন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করবেন, নির্বাচনে অংশগ্রহন করে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবেন।

আইনমন্ত্রী বলেন, যারা আপনাদের টাকা লুট করে নিয়ে সাজার ভয়ে লন্ডনে পালিয়ে তিনতলা বাড়িতে থাকেন । সেই টাকা দিয়ে কিছু বিদেশী সাংবাদিক দিয়ে দেশের বিরুদ্ধে লিখায়। দেশের নামে মিথ্যা কথা লিখায় যে দেশে লাশ পড়ে গেছে। কোথায় লাশ পড়েছে তাদের খুঁজে বের করতে বলেন। দেশে নাকি মানুষকে নির্যাতন করি আমরা। তাদের জিজ্ঞেস করতে হবে নির্যাতনের কি দেখেছেন। মানুষতো নির্যাতিত হয়েছে ২২ বছর আগে।

তিনি বলেন, এই যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং পয়সা খরচ করে কুৎসা রটায় এগুলো বন্ধ করার জন্য আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। আপনারা দেশের নাগরীক, আপনাদেরকেই ব্যবস্তা নিতে হবে। নিবেন এভাবে যে ২০২৪ সালে ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা বলবেন আমরা বাংলাদেশের নাগরীক। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেটা দেখাবেন আর বলবেন আমরা ভাল আছি।

বিনাউটি ইউপি আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আঃলীগ সহ সভাপতি কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, সাবেক পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, বিনাউটি ইউপি চেয়ারম্যান বেদন খানসহ অন্যরা। এসময় উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিনাউটি ইউপি আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবদুল হামিদ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares