Main Menu

ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে — পৌর মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

13100674_1238925749465100_4217081644559356420_nগত রোববার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে প্রাক নির্বাচনী অর্ধবার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক আশিকুল ইসলাম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, সিনিয়র শিক্ষক পারভীন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক পঙ্কজ কুমার দেব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে। বর্তমান সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই আমাদের সকল শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares