Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ককটেল হামলায় ৩ যুবক গুরুতর আহত

[Web-Dorado_Zoom]

bomb8316প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে প্রতিপক্ষের বাড়িতে ককটেল হামলায় স্প্রিন্টার বিদ্ধ হয়ে তিন যুবক গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে বিলকেন্দুয়াই গ্রামের হাজী বাড়ির মোখলেছ মিয়ার বসত ঘরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে তিনজনের অবস্থাই আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতরা হলো বিলকেন্দুয়াই গ্রামের হাজী বাড়ির মোখলেছ মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আলিম ও আকরাম আলীর ছেলে নিয়ামুল ইসলাম।

আহতদের স্বজনরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার ওই গ্রামের একরামুদ্দিন হাজী বাড়ি ও খাঁ বাড়ির লোকদের মধ্যে দু’ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে খাঁ বাড়ির লোকজন আজ রাতে একরামুদ্দি হাজী বাড়ির মোখলেছ মিয়ার ঘরে বসে টেলিভিশনে টি-২০ বিশ্বকাপ খেলা দেখার সময় তিন যুবককে লক্ষ্য করে জানালা দিয়ে ককটেল ছুড়ে। এতে ঘটনাস্থলেই ককটেল বিস্ফোরিত হয়ে তিনজন মারাত্মক আহত হন।

জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মুশফিকুর রহমান জানান, তিনজনেরই মুখ মন্ডল, দুই হাত, দুই পা স্প্রিন্টারবিদ্ধ হয়ে ক্ষত-বিক্ষত হয়েছে। এছাড়া তাদের শরীরের অন্য অংশেও স্প্রিন্টারের আঘাত লেগেছে। তাদের অবস্থা এই আশংকাজনক। এজন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






One Comment to ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ককটেল হামলায় ৩ যুবক গুরুতর আহত

  1. md mahmud says:

    আমরা চাই অপরাধীদের দ্রুত বিচার হউক ।জানিনা বাংলাদেশ এগুলো থামবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares