Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন শুরু

[Web-Dorado_Zoom]
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইন। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪’ এর প্রচারণার অংশ হিসেবে বুধবার বিকেলে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার মাইশা এন্টারপ্রাইজের উদ্যোগে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ভাষা চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আলমগীর হোসেন। এতে প্রধান অতিথির ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সাদেকুর রহমান শরীফ, জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ও ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন প্রমুখ।
মাইশা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আগত প্রায় পাঁচ শতাধিক মানুষকে বৃক্ষরোপণে অনুপ্রাণিত করার লক্ষ্যে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। পরে আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ওয়ালটনের পণ্য কিনে বার কোড স্ক্যান করে প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাবেন ভাগ্যবান ক্রেতারা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares