Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর সহ ৯ পৌর নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে:: ১৭ মার্চ ভোটগ্রহণের পরিকল্পনা

[Web-Dorado_Zoom]
Pouoshovha-Elecktionদ্বিতীয় দফায় ৯ পৌরসভা নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পৌরসভায় আগামী ১৭ মার্চে ভোটগ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের প্রথম দিকেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মার্চের শেষ সপ্তাহে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের ভোটগ্রহণের বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বৃহস্পতিবার নিশ্চিত করেছেন।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে ৪৮টি পৌরসভা নির্বাচনের উপযোগী রয়েছে। এর মধ্যে দুটির তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহের যেকোনদিন আরো নয়টি পৌরসভার তফসিল ঘোষণা করা হবে। এসব পৌরসভায় ১৭ মার্চ ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পৌরসভাগুলো হচ্ছে- রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝালকাঠি সদর, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও ফেনীর সোনাগাজীতে ভোটগ্রহণ করা হবে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এ বলা আছে, পৌরসভা গঠনের পর প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত উক্ত পৌরসভার মেয়াদ থাকবে। নির্বাচনের ক্ষেত্রে আইনে উল্লেখ রয়েছে, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে, ওই মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনে অংশ নিতে হলে মেয়রদের পদত্যাগ করতে হবে। সূত্র::

শীর্ষ নিউজ





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares