ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা ব্রীজ সংগল্ন চান্দি পাকা রাস্তানামক স্হানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা হলেন,জেলার বিজয়নগর এলাকার সেজামুড়া গ্রামের কালা মিয়ার ছেলে পালন (২২) ও একই এলাকার মৃত: আনু মিয়ার ছেলে সোহাগ (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার কোড্ডা ব্রীজ সংগল্ন চান্দি রাস্তার উপর থেকে ইয়াবা ব্যবসায়ী পালন ও সোহাগকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ৪০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নবীর হোসেন ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে থানায় মামলা করা রুজু হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সব-সময় অব্যাহত আছে।
« সরাইলে গাঁজাসহ নারী আটক (Previous News)
(Next News) সদর উপজেলার নরসিংসার গ্রামে টর্ণেডোর ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারকে প্রশাসনের পক্ষ ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান »



















