Main Menu

ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবে জেলা প্রশাসকের স্ত্রী সুলতানা জেসমিন আরাবীকে বিদায় সংবর্ধনা

[Web-Dorado_Zoom]

dscn4718বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবে ক্লাবের বিদায়ী সভানেত্রী জেলা প্রশাসক স্ত্রী সুলতানা জেসমিন আরাবীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেডিস ক্লাবের বিদায়ী সভানেত্রী সুলতানা জেসমিন আরাবী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পত্নী নিগাত ফাতেমা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পত্নী কানিজ ফাতেহা, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা শিউলী, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াছমিন নাহার রুমা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা জেসমিন আরাবী বলেন, আমার স্বামীর দীর্ঘ ২ বছর ৯ মাস কর্মকালীন সময়ে আপনাদের সানিধ্যে থেকে এই সময়টুকু পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি ক্লাবের সকল কর্মকান্ডে আপনাদের সার্বিক সহযোগিতা সব সময় আমার মনে থাকবে। আমি আপনাদের মনে কোন কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের দোয়া চাই।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares