Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]

19 pic newsমঙ্গলবার বাদ মাগরীব জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির মৌড়াইলস্থ বাসভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্ম বার্ষিকী পালিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে পাওয়ার হাউস রোডে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির, সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, যুগ্ম-সম্পাদক (১) এড. আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, আলমগীর হোসেন, জিয়াউদ্দিন মুন্সী আঙ্গুর, জেলা যুবদল আহ্বায়ক হাজী মনির হোসেন, নাসির সর্দার, শরীফ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম গোলাপ, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা দেলোয়ার হোসেন দিলিপ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান সানী, সদস্য সচিব মো: মান্না, শামসুন্নাহার প্রমুখ।

সভায় দোয়া পরিচালনা করেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করে। এর পরে কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের বিতরন করা হয়।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares