Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অগ্নিকান্ডে চারটি দোকান ভস্মিভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের কালীবাড়ি মোড়স্থ নোমান ম্যানশন নামে তিনতলা বিশিষ্ঠ  একটি বিপণী বিতানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুটি দোকানের বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে কালীবাড়ী মোড়স্থ নোমান ম্যানশনে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি বলেন, মার্কেট কর্তৃপক্ষ গ্যাস সিডিন্ডার বিস্ফোরণে আগুন লাগার কথা বললেও আমরা এখানে গ্যাসের কোনো অস্তিত্ব পাইনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শট সার্কিট থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, অগ্নিকান্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি।

উল্লেখ্য, তিনতলা বিশিষ্ট এই মার্কেটটিতে দুতলা ও তিনতলায় এলজি বাটারফ্লাই এর শো রুম এবং নিচতলায় টিভি ফ্রিজের দোকান রয়েছে।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares