Main Menu

সাম্প্রতিককালে সংগঠিত নাসিরনগরের ঘটনা নিয়ে উবায়দুল মোতাদির চৌধুরীর সমর্থকদের জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

[Web-Dorado_Zoom]

protibadব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ এবং স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ একযুক্ত বিবৃতিতে বিগত ১২ নভেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ১ম পৃষ্ঠার ১ম কলামে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াতে সাম্প্রতিক কালের “নাসিরনগরে ভাংচুরে মোকতাদির এর লোকজন জড়িত শিরোনামে” সাম্প্রতিক সাম্প্রদায়িক অস্থিরতা বর্ণনাকালে ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের প্রিয়নেতা ব্রাহ্মণবাড়িয়া বাসীর অকৃত্রিম অভিভাবক, অসম্প্রদায়িক , প্রগতিশীল ও মুক্তচিন্তার মানুষ ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে হেয় প্রতিপন্ন করার হীনমানসে কুচক্রী মহলের মদদ ও ইন্ধনে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে সাম্প্রতিককালের নাসিরনগরের মৌলবাদী ধ্বংসাত্মক কার্যক্রমের সহিত উদ্দেশ্য প্রনোদিতভাবে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সম্পৃক্ত করার প্রয়াস করায় তাহারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে প্রিয়নেতা মোকতাদির চৌধুরী এমপিকে সাময়িক ক্ষতিগ্রস্থ ও বেকায়দায় ফেলতে চায় যারা, তাদের প্রতি আমরা ঘৃনা জানাই।
আমরা বিশ্বাস করি মাননীয় সাংসদকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই অসত্য প্রতিবেদন উপস্থাপন করা হয়। জাতির বিবেক খ্যাত সাংবাদিক, কলামিষ্ট ভাই বন্ধুদের প্রতি উদাত্ত আহবান রাখি সমস্ত প্রচার মাধ্যমে অসত্য চক্রান্তমূলক উদ্দেশ্য প্রণোদিত তথ্যাদি প্রচারে প্রকাশে বিরত থেকে বস্তুনিষ্ট ও সত্যাস্রিত তথ্য পরিবেশনক্রমে প্রকৃত দোষীদের আড়ালের সুযোগ না দিয়ে প্রচার কার্যে তদন্তকারী সংস্থাসমূহকে সহায়তা করুন। তারা এ সময় আরো বলেন, অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে ব্রাহ্মণাবড়িয়া জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী। প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের এবং জেলা আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য একটি স্বার্থান্বেসী মহল তৎপর। নেতৃবৃন্দ উক্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে মুজিব আদর্শের অকুতোভয় সৈনিকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares