ব্রাহ্মণবাড়িয়ায় মৎসজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমান গ্রেফতার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পূর্ব শিমরাইলকান্দি এলাকার মৃত নূর আলী ব্যাপারীর ছেলে।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলার আসামি আব্দুর রহমান। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।



















