Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় কিশোরী নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে মিতু- (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকালে দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিতু জেলার সরাইল উপজেলা সদরের কাঁচারিপাড় এলাকার মজনু মিয়ার মেয়ে। সে সরাইল একডেমীর ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মিতু গত ৩/৪ আগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার অষ্টগ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বিকেলে সরাইল নিজ বাড়িতে ফেরার পথে নন্দনপুর এলাকায় বিভাটেক থেকে ছিটকে মহাসড়কে পড়ে। এসময় বিশ্বরোড অভিমুখী একটি ট্রাক্টও মিতুকে চাপা দেয়। পরে স্থানীয়রা মিতুকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক ও নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares